বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি রক্তদান ও মানবসেবায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতিটি রক্তদাতার প্রতি কৃতজ্ঞ, যারা অন্যের জীবন বাঁচাতে নিজের রক্ত দিয়ে সহায়তা করেন। আমাদের পেজ এডিটরদের ধন্যবাদ জানাই, যারা আমাদের কার্যক্রম প্রচার করে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করেন। আমরা ফ্রি ব্লাড গ্রুপিং, মেডিকেল ক্যাম্প, এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করি। আমাদের লক্ষ্য হলো মানবতার জন্য কাজ করে যাওয়া এবং জীবনের প্রতিটি মুহূর্তে রক্তদান ও সহানুভূতির মাধ্যমে একে অপরকে সাহায্য করা।
আমাদের প্রতিটি ডোনারের ইনফরমেশন আমাদের ডাটাবেইজ এ আমরা সংরক্ষন করি। এরকমই একটি ডাটাবেইজ হলো আমাদের বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি - রক্তদাতা পেজ। এই পেজ এ রক্তদাতাদের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সত্যের স্বচ্ছতা প্রকাশের অন্যতম একটি মাধ্যমের একটি হলো আমাদের এই পেজ। এই কাজটি সঠিক ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের ইডিটর প্যানেল ও পেজ ইডিটরগন।
রক্তদাতা পেজ এর সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এর সাথে যুক্ত থাকুন
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি গর্বিত যে, আমরা আজ পর্যন্ত ৪৩,৫০০ এর অধিক রক্তের ব্যাগ সফলভাবে ম্যানেজ করতে সক্ষম হয়েছি। আমাদের স্বেচ্ছাসেবী রক্তদাতাদের অবদান ছাড়া এটি সম্ভব ছিল না। আমরা বিশ্বাস করি, রক্তদান শুধু একটি জীবনের প্রতি সহানুভূতি নয়, এটি মানুষের মধ্যে মানবতা ও একতার বন্ধন সৃষ্টি করে। আমাদের পেজ এডিটরদের ধন্যবাদ জানাই, যারা আমাদের কার্যক্রমের প্রচার ও রক্তদান নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করছেন। আমরা রক্তদানের পাশাপাশি, বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিচালনা করছি, যার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। আমরা চলতে থাকব, যাতে আরও বেশি জীবন বাঁচাতে পারি।
আমাদের রক্তদাতা পেজ থেকে সম্মানিত রক্তদাতাদের কিছু তথ্যচিত্র
Error validating access token: The user has not authorized application 468599428373231.